রাজশাহীর খবর

মেলায় ২৭৫ টাকার জন্য মারামারি, আহত ১

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
মাত্র ২৭৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজন আহত হয়েছে। আহত হলেন, নোয়াখালীর কসমেটিক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০)। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কালেক্টরেট মাঠের রাজশাহী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।

রামেক আহত সাদ্দামের কাছে থাকা সুমন সিল্কসিটি নিউজকে জানায়, হৃদয় নামের এক ছেলে ‘ওয়ান পিস’ কাপড়ের দোকানে কাজ করে। সে ২৭৫ টাকার কসমেটিক নিয়েছিল সাদ্দাম হোসেনের দোকান থেকে। অনেক দিন হওয়ার কারণে সেই টাকা চাওয়ায় তাকে কয়েকজন মিলে মারধর করে।

রাজশাহী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মাঠ পরিচালনাকারী ম্যনেজার কাউসাার আলম সোহাগ সিল্কসিটি নিউজকে জানায়, একটা ভুলবুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। তারা মেলার দুইজনই ব্যবসা করে। তোদের বিষয়েটা নিয়ে সন্ধ্যা মিমাংশার জন্য বসা হবে।

স/আ