জাতীয়

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাষ্ট্রের বিভিন্নখাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয়টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশনগুলো হলো—জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন।

এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন ছাড়া অন্য পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। ৩ অক্টোবর অন্য পাঁচটি সংস্কার কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সবগুলো কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই হিসাবে সংবিধান সংস্কার কমিশন ছাড়া সবগুলো কমিশনের মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়। সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৪ জানুয়ারি। এখন সবগুলো কমিশনের মেয়াদ বেড়েছে।