সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের মেঘালয় রাজ্যে ট্রাক উল্টে অন্তত ১৬ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজ্যের পশ্চিম খাসি পাহাড় জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়।
পুলিশ জানায়, ৬০ জন যাত্রী নিয়ে ট্রাকটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় উল্টে খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: বাংলা নিউজ










