সদ্য প্রকাশিত
বিচিত্র

মৃতদেহও নাকি বেঁচে উঠতে পারে! চরম বুজরুকি ফাঁস তান্ত্রিকের

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
মৃতদেহও নাকি বেঁচে উঠতে পারে! চরম বুজরুকি ফাঁস তান্ত্রিকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৃতদেহ ঘরের মধ্যে আটকে রাখা হল তিনদিন৷ কারণ, সেই মৃতদেহটি বেঁচে উঠতে পারে যখন তখন৷ এমনটাই আশ্বাস দিয়েছিল এক ভন্ড তান্ত্রিক৷ তাই গ্রামবাসীদের কথার তোয়াক্কা না করেই অষ্টম শ্রেণীর ছাত্রটিকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার বদলে সযত্নে রেখে দেওয়া হয় ঘরে৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের সিমদেগা জেলায়৷

প্রযুক্তির উন্নয়নে বিশ্বের দরবারে সমানে সমানে উন্নত দেশগুলিকে টেক্কা দিচ্ছে ভারত৷ কিন্তু ভারতে এমন বেশ কিছু জায়গা আছে যেখানে আজও শিক্ষাদীক্ষা থেকে অনেকটাই পিছিয়ে৷ অসুখ হলে ডাক্তার বদ্যি নয়৷ তারা আজও বিশ্বাস করেন তান্ত্রিকের ঝাঁড়ফুকই আসল ওষুধ৷ আর তার জেরে অকালেই প্রাণ হারান সাধারণ মানুষ৷ এমনই একটি ঘটনার শিকার সিমদেগা জেলার একটি ছোট্ট গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রর৷

বাবা মা কাজের সূত্রে বাইরে থাকত ওই কিশোরের৷ তাই ঠাকুমার কাছেই ছোট থেকে মানুষ হয়েছে সে৷ কিছুদিন আগেই পেটে ব্যাথা নিয়ে সে ঠাকুমার কাছে যায়৷ তার ঠাকুমা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেয়ে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়াই সঠিক বলে মনে করে৷ কারণ কিশোরের ঠাকুমার অগাধ অন্ধবিশ্বাস তান্ত্রিকের উপরে ছিল৷ তান্ত্রিক পরামর্শ দেয় যে, তার পেটে ব্যাথা হচ্ছে কারণ ওই কিশোরের পেটে ভূত বাসা বেঁধেছে৷ আর তা অবিলম্বে দূর করা প্রয়োজন৷ তবে, শুধু তার ঠাকুমাই নয়৷ ওই কিশোরের কাকুও তান্ত্রিকের সেই কথা বিশ্বাস করে বসে৷ কিন্তু সঠিক চিকিৎসা না করার জন্য তার শারিরীক পরিস্থিতি দিনকে দিন অবনতি হতে থাকে৷ ওই কিশোর যন্ত্রনায় ছটফট করতে করতে অবশেষে সেই যন্ত্রনায় মারা যায় গত শুক্রবার৷

একটা জ্বলজ্যান্ত ছেলের প্রাণ কেড়ে নিয়েও ক্ষান্ত হননি ওই তান্ত্রিক৷ এরপরও তান্ত্রিক ওই কিশোরের পরিবারকে উপদেশ দেয় তাদের বাড়িতে কোনও একটা ঘরে ওই কিশোরকে রেখে দিতে৷ তিনদিন পরে নাকি ফিরে আসতে পারে প্রাণ৷ এরপর পাড়া প্রতিবেশীদের চাপে অবশেষে সোমবার সকালে ওই কিশোরের অন্ত্যষ্টি পালন করল তার ঠাকুমা৷