সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য হিজাব তৈরি করলো নাইকি

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭২ মিনিট পড়া
মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য হিজাব তৈরি করলো নাইকি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য হিজাব বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ক্রীড়া পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। গত এক বছর ধরে এই নিয়ে গবেষণা করছে প্রতিষ্ঠানটি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

 

‘দ্য নাইকি প্রো হিজাব’ সিরিজের পণ্য তৈরির জন্য গত এক বছর গবেষণা করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। তাদের সহায়তা করেছেন কয়েকজন ক্রীড়াবিদ, যাদের মধ্যে রয়েছেন ফিগার স্কেটার জাহরা লারি।

 

হিজাব তৈরিতে নাইকি ব্যবহার করেছে হালকা, প্রসারণে সক্ষম কাপড়, যার মধ্যে বায়ু চলাচল নিশ্চিত করতে রয়েছে ছোট ছোট ছিদ্র। হিজাবের পেছন দিকটাও খেলাধুলায় ব্যবহারের উপযোগী করে বিশেষভাবে তৈরি। ফলে এটা পরে ক্রীড়াবিদরা অত্যন্ত সাবলীলভাবে নিজেদের গতি ঠিক রাখতে পারবেন।

 

আগামী বছর শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী লারি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে হিজাবটি পরা অবস্থায় তোলা ছবি শেয়ার করেছেন। ইতোমধ্যে এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ কেউ ক্রীড়াপণ্যের তালিকায় হিজাবকে ঠিক পছন্দ করছেন না। তবে লারিকে এই নিয়ে বেশ উচ্ছ্বাসিত মনে হয়েছে। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে অবশেষে এটা তৈরি হয়েছে।’

 

নাইকির তৈরি এই হিজাব অবশ্য এখনই বাজারে পাওয়া যাবে না। কালো, ধূসর আর অবিসিডিয়ান রঙয়ের হিজাব বাজারে পাওয়া যাবে আগামী বছর।

সূত্র: বাংলা ট্রিবিউন