নিজস্ব প্রতিবদেক:
‘রক্তের অভাবে মানুষ যেন মারা না যায সে লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন কর্মসুচিকে আরো বেগবান করতে হবে। এ মহতী কাজে তরুন যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র রাজশাহী নানাসমস্যার মধ্যেও এ ক্ষেত্রে ভাল ভুমিকা রাখছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। ’
আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র রাজশাহীর স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির উদ্বোধনকালে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এমপি আরো বলেন, রক্তদান একটা মহৎ কাজ। যার রক্তের প্রয়োজন হয় সে বোঝে। চাহিদার পুরো রক্ত আমরা এখনো সরবরাহ করতে পারছিনা। অথচ আমাদের শরীরের নিয়ম মাফিক ভাবেই রক্ত নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এ মুল্যবান জিনিষটা এমনি এমনি নষ্ট হতে দিতে পারিনা। স্চেবচ্ছায় রক্তদানের জন্য উদ্বুদ্ধ করন কর্মসুচি নেবার আহবান জানিয়ে বলেন এতে আমার সর্বাত্বক সহােযগিতা থাকবে।
আমি নিজেও একজন রক্তদাতা। এনজ্য আমি গর্ব অনুভব করি। আপনারা রক্তদান আন্দোলনে শরীক হয়ে একজন গর্বিত রক্তদাতার সম্মান অর্জন করুন।
রেডক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ব্ক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি চৌধুরী সারওয়ার জাহান, ইউনিটের নির্বাহী সদস্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি নুরুল হোসেন চৌধুরী, অধ্যাপক আব্দুস সালাম, রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অনীল কুমার সরকার, এলাহাী বক্স মন্ডল, ডা. আয়েসা নাজনীন ডোরা প্রমুখ।
রেডক্রিসেন্টের যুব সদস্য মনোয়ার হোসেন বিদ্যুতের ৪১তম রক্তদানের মধ্যদিয়ে কর্মসুচির উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাজশাহী রেডক্রিসেন্ট রক্তকেন্দ্রটি সালেহা ইমারত রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র নামে নাম করনের প্রস্তাব রাখেন ।
স/অ









