আন্তর্জাতিক

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১২ জনের বেশি।

রোববার (৮ নভেম্বর) দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে গিজা প্রদেশের আল-আয়াত জেলার একটি গ্রামীণ সড়কে গিয়ে পড়ে।

মিসরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে এবং ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করতে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও আহতদের সরিয়ে নিতে ৭০টির বেশি অ্যাম্বুলেন্স কাজ করেছে। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর