আন্তর্জাতিক

মিসরে দুই ট্রেনের , আহত ৬৪

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন আহত হয়েছেন। রবিবার দেশটির গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেনের সঙ্গে কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনের অংশের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এতে একটি ট্রেন লাইনচ্যুত হয়।

দেশটির কর্তৃপক্ষ জানায়, গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ৬৪ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরানো এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকারী দল ও ভারী ক্রেন পাঠানো হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে একই জেলার মধ্যে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন ট্রেনচালক ও তার সহকারী আহত হয়েছিলেন।