সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

মিঠাপুকুরে নিখোঁজের ১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
মিঠাপুকুরে নিখোঁজের ১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর সাজ্জাদুর রহমান সাজ্জাদ (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালাইপুর তেলীপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাজ্জাদুর রহমান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি বলদিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান পরিচালনা করতেন।

 

পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ মানসিক সমস্যায় ভুগছিলেন। রবিবার রাতে তিনি দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন, এরপর আর ফিরে আসেননি। খোঁজ না পেয়ে স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন এবং স্থানীয়ভাবে মাইকিং করেন। সেখানে তার মানসিক অবস্থার কথাও জানানো হয় এবং কেউ খোঁজ পেলে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণে এমনটি হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

আমরা বিষয়টি সব দিক থেকে খতিয়ে দেখছি। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।’