সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
নিজের জন্মদিনের কেকটা মায়ের সঙ্গে কাটলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার (৫ ফেব্রুয়ারি) ৩২ বছরে পা দেন পর্তুগিজ অধিনায়ক। ক্লাবের খেলার বিরতিতে ছোট পরিসরে পরিবারের সঙ্গেই উদযাপনটা সেরে নিলেন তিনি।

চতুর্থবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর মা ডালোরেস ছেলের ৩২তম জন্মদিনের উৎসবের ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। জন্মদিনের কেক, ছেলে আর নাতির সঙ্গে তোলা ছবির ক্যাপশনে লিখেছেন জন্মদিনের ‘শুভেচ্ছা’।
রিয়াল মহাতারকা এদিন সেলিব্রেশনের সময়টাও পেয়ে গিয়েছেন অদ্ভুত ভাবে। রিয়াল মাদ্রিদের রোববার খেলার কথা ছিল সেল্টা ভিগোর বিপক্ষে। কিন্তু ম্যাচের আগে প্রবল ঝড়ে সেল্টার স্টেডিয়াম রিও অ্যালটো বালাইদোসের ছাদের কিছু অংশে ক্ষতি হয়।
ফলে দর্শকদের নিরাপত্তার কারণেই ক্ষতি হওয়া ছাদের মেরামত না হওয়া পর্যন্ত ম্যাচ
সূত্র: বাংলা নিউজ










