সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মার্চে ১১৩ রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জনের মৃত্যু: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
মার্চে ১১৩ রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জনের মৃত্যু: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্চ মাসে কমপক্ষে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস।

শনিবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানায় সংগঠনটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চ মাসে ফ্রেব্রুয়ারির তুলনায় দেশে রাজনৈতিক সহিংসতা তুলনামূলক কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এছাড়া ওই মাসে অন্তত ৩৪টি হামলার ঘটনায় কমপক্ষে ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বর্তমান সরকারের পাশ না করার সিদ্ধান্ত “নতুন সরকারের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে” বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

 

সূত্র: বিবিসি বাংলা