সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ব্যাপক রদবদল শুরু

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ব্যাপক রদবদল শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ব্যাপক রদবদল শুরুর খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার নিরাপত্তা কাউন্সিলে ওই পরিবর্তন আনছে বলে জানিয়েছে তারা।  পলিটিকোর খবরে বলা হয়েছে, সদ্য বিদায়ী পূর্বসূরী মাইকেল ফ্লিনের করে যাওয়া কাজগুলোই আগে পরিবর্তন করছেন তিনি।

 

দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যেই এনএসসির দুটি ডেপুটি অ্যাসিস্টেন্ট পদ তৈরি করেছেন। নিজের মতো করে সংস্থাটির কাঠামো পরিবর্তন করার ক্ষমতা রাখেন ম্যাকমাস্টার। সামনে আরো পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে।

 

তবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা কে.টি ম্যাকফারল্যান্ড এনএসসিতে থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

 

হোয়াইট হাউসের প্রধান কৌশলী স্টিভ ব্যাননও এনএসসির প্রিন্সিপাল কমিটিতে থাকবেন কিনা সেটাও জানা যায়নি। কারণ তার কমিটিতে যোগদান অনেকেই ভালোভাবে নেয়নি। তাদের দাবি, রাজনৈতিক কৌশলীকে নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তে না আনাই ভালো।

 

ম্যাকমাস্টারের সাম্প্রতিক পরিবর্তন এই দুই শীর্ষ কর্মকর্তাদের ভবিষ্যত নিয়ে প্রভাব ফেলেছে।

 

দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে ফিরছেন ডেভ কাটার। তিনি ওবামা প্রশাসনের সময় প্রেসিডেন্টের জাতীয় বিষয়বলীতে উপ-সহকারী ছিলেন।

 

হোয়াইট হাউস থেকে জানানো হয়, ম্যাকমাস্টার ভালো মনে করেই পদক্ষেপ নিচ্ছেন।

 

ওবামা প্রশাসনে এই দু্ই পদ ছিলোনা। তবে জর্জ ডব্লিউ বুশের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি জাতীয় বিষয়াবলী দেখার জন্য একটি পদ তৈরি করেছিলেন।

 

৫৪ বছর বয়সী ম্যাকমাস্টার ওয়েস্ট পয়েন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে টাইম ম্যাগাজিনের করা সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম ছিল।

 

ম্যাকমাস্টার ভিয়েতনাম যুদ্ধ ও সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে ‘ডিরিলেকশন অব ডিউটি’ শীর্ষক একটি বই লিখেছেন। যা সেনাবাহিনী ও রাজনীতিতে তার প্রভাব বৃদ্ধি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

 

১৯৯১ সালে প্রথম ইরাক যুদ্ধে একটি ছোট সৈন্যদল নিয়ে ইরাকি রিপাবলিকান গার্ডের বিশাল বাহিনীর মোকাবিলা করার পর তাকে সম্মাননাসূচক সিলভার স্টার পুরস্কার দেওয়া হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন