সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

মারা গেছেন বগুড়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত রনি

নিউজ ডেস্ক১৯ জুন ২০১৯২ মিনিট পড়া
মারা গেছেন বগুড়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত রনি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত আব্দুল্লাহ আল জোনায়েদ রনি ওরফে বি-ক্লাশ রনি (৩৫) মারা গেছেন। মঙ্গলবার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বি-ক্লাশ রনির মৃত্য হয়েছে। তবে ওইদিন দিবাগত মধ্যরাতে আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

ডিবির ওসি আছলাম আলী জানান, গত ১৪ জুন শুক্রবার ভোররাতে বগুড়ার তিনমাথা রেলগেটের কাছে আদর্শ কলেজের পাশে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হন শহরের হাকিরমোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে রনি। ওইদিন ‘গোলাগুলিতে’ ডিবি পুলিশের দুই কনস্টেবলও আহত হন। পুলিশ সেদিন ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো চাপাতি জব্দ করে।

তিনি জানান, আহত রনিকে সেদিন দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আহত দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে রনির অবস্থার অবনতি হলে ১৫ জুন তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

ডিবির ওসি আছলাম আলী আরও জানান, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত রনির বিরুদ্ধে অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ আটটি মামলা ছিল। তিনি অপরাধ জগতে বি-ক্লাশ রনি হিসেবেই পরিচিত ছিলেন।