সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মান্দায় সিপিবি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
মান্দায় সিপিবি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মান্দা উপজেলা শাখার উদ্যোগে হাটে অতিরিক্ত টোল আদায়, লুটপাট, অবৈধ দখল, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে “প্রতিবাদ সভা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রসাদপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে এ প্রতিবাদ সভা  হয়।

 
সিপিবি মান্দা উপজেলা  শাখার সভাপতি কমরেড রতন প্রসাদ ফনী’র সভাপতিত্বে¡  প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড ডাঃ এসএম ফজলুর রহমান ।

 
বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, কসব ইউ’পি চেয়ারম্যান ও সদস্য কমরেড আনিছুর রহমান জিন, কমরেড হাফিজুর রহমান, কমরেড সেকেন্দার আলী, কমরেড ওসমান গনি, কমরেড আলাউদ্দীন, কমরেড ওহিদুর রহমান প্রমূখ।

 
এ সময় বক্তারা বলেন, সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ,স্মারক লিপি প্রদান সহ লড়াই সংগ্রাম করে আসছে। ফলে ঈদ-উল-আজহার পূর্বে উপজেলা প্রশাসনের নির্দেশে সরকার কর্তৃক নির্ধারিত হারে  টোল আদায় হলেও বর্তমানে অতিরিক্ত হারে টোলের নামে ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে আবারো চাঁদাবাজি করা শুরু হয়েছে।
স/শ