নিজস্ব প্রতিবেদক ,নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার জিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক(কৃষি) দেওয়ান সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ১০ম শ্রেণীর ছাত্রীদের কৃষি বিষয়ে ব্যাবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে সোমবার ধামুইরহাট আলতাদিঘী জাতীয় উদ্যানে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
দেওয়ান সাখাওয়াত হোসেন বলেন, আমরা দিনব্যাপী শিক্ষা সফরে আলতাদিঘীর অপূরূপ সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা বাঁশ, বেঁত, শাল, শেগুন, খয়েরসহ বিভিন্ন প্রজাতির গাছের বাগান পরিদর্শন করেছি। এছাড়াও আলতাদিঘীর উত্তর পার্শ্বে বাংলাদেশ ও ভারতীয় সিমান্তের জিরো পয়েন্ট এলাকা এবং বিভিন্ন প্রজাতির পশু-পাখী দেখার সৌভাগ্য হয়েছে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিনোদনের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এরূপ শিক্ষা সফরের আয়োজন করা উচিৎ বলে আমি মনে করি।

শিক্ষা সফরে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহঃশিক্ষক এমএম মাহবুব আলম সিদ্দিক, বেবী পারভীন, অফিস সহকারী জেহের আলী এবং অফিস সহায়ক মাইনুল ইসলাম প্রমূখ।
স/অ










