রাজশাহী

প্রথম মানব শহীদ মিনার রাজশাহীতে

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: একটি ভাষা, যে ভাষার মধ্যে লুকিয়ে আছে, রক্ত, হাসি, কান্না, ভালোবাসা, অহংকার। সেই ভাষাই বাংলা ভাষা। বিশ্বের কোন জাতি মায়ের ভাষার জন্য রক্তক্ষয়ি আন্দোলন করেনি। বাঙালি জাতি এক মা্ত্র জাতি, যারা মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে।

এই জাতি ৯ মাস রক্তক্ষয়ি সংগ্রম করেছে। একটি পতাকা, একটি দেশ, একটি ভাষা ছিনিয়ে আনতে। যে ভাষা এ জাতির অহংকারের প্রতিক হিসেবে চিরদিন রয়েছে। তাইতো এই জাতির তার মনের ভেতরের লুকানো ভালোবাসা এক-এক ভাবে প্রকাশ করে একেক রকম করে। কখনো মানব পতাকা আবার কখনো মানব শহীদ মিনার।

তেমনি আজ মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে রাজশাহী কলেজ মাঠে একটি মানব শহীদ মিনার তৈরি করা হয়। এ শহীদ মিনার তৈরি করেছে কলেজের ৬০০ শিক্ষার্থী মিলে এই শহীদ মিনার তৈরি করা। এটা ১৫ মিনিট স্থায়ী ছিলো। তারা বলছে, এটি বিশ্বের সব চেয়ে বড় মানব শহীদ মিনার।

শিক্ষার্থী আহনাফ, তামহীদ, নাবিল ও অরনী কর্মকার সিল্কসিটিনিউজকে বলেন, আমরা গত ১৪ দিন ধরে পরিকল্পনা করছিলাম। এর আগে বড় ভাইরা মানব পতাকা করে। এবার আমরা মানব শহীদ মিনার তৈরি কলাম। খুব ভালো ভাগছে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান সিল্কসিটিনিউজকে বলেন, রাজশাহী কলেজ সৃজনশীলতার প্রতিক। শিক্ষার্থীরা নিজেই এসে বলে, তরা শহীদ মিনার তৈরি করবে। গত বছর আমরা মানব পতাকা তৈরি করেছি। এবার শিক্ষার্থীরা মানব শহীদ মিনার তৈরি করলো।

অন্যদিকে, মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের কলেজের শিক্ষার্থী একুশের গান পরিবেশন করেন। অপরদিকে রাজশাহী বাধন রাজশাহী কলেজ ইউনিটের আয়োজন করে বিনামূল্য রক্তের গ্রুপ। এসময় রাজশাহী কলেজের শিক্ষার্থী ছাড়াও দর্শনার্থীরা এতে অংশগ্রহণ করেন।

 

স/আ