সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মাথার মূল্য ১ কোটি রুপি

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া
মাথার মূল্য ১ কোটি রুপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে হত্যার হুমকি দিয়েছে উগ্রপন্থী হিন্দুত্ববাদী দল আরএসএস। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শহীদ পার্কে আয়োজিত এক সভায় আরএসএস নেতা কুন্দন চন্দ্রাবত বলেছেন, বিজয়নকে হত্যা বা তার শিরশ্ছেদ করতে পারলে এক কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। চন্দ্রাবত বলেন, কেউ যদি মুখ্যমন্ত্রীর মাথা আমার কাছে এনে দেয় তবে আমি আমার এক কোটি রুপি মূল্যের সম্পত্তি তাকে দিয়ে দিবো।

 

চন্দ্রাবতের এই ঘোষণার পরই ভারতে সমালোচনার ঝড় উঠেছে। খোদ আরএসএস’র পক্ষ থেকেও এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। আরএসএস জানিয়েছে, এই বক্তব্য তাদের সংগঠনের নয়। বিজেপির সেক্রেটারি সিদ্ধার্থ সিংও এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন। কংগ্রেস এই হুমকিকে নরেন্দ্র মোদির আমলে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

কুন্দন চন্দ্রাবত কেরালার মুখ্যমন্ত্রীকে ‘খুনি’ হিসেবে চিহ্নিত করে আরো বলেন, তার আমলে ৩০০ আরএসএস কর্মীকে হত্যা করা হয়েছে। এ কথা বলেই কুন্দন থেমে যাননি। হুমকির সুরে বলেছেন, ‘কমিউনিস্টরা সাবধান’।

তবে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেছেন, তিনি তার স্বাভাবিক কাজকর্ম করে যাবেন। আরএসএস দেশকে বিভাজনের চেষ্টা করছে। ওরা মুসোলিনীর সাংগঠনিক পরিকাঠামো অনুসরণ করছে। হিটলারের ভাবাদর্শে চলছে।

অবশ্য সমালোচনা ও চাপে পড়ে এই বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন চন্দ্রাবত। পুরস্কার ঘোষণার জন্য দুঃখ প্রকাশও করেছেন। তিনি বলেন, ‘আমি আসলে আরএসএস সদস্যের মৃত্যুতে ক্ষুব্ধ ও ব্যথিত ছিলাম। তাই এমন মন্তব্য করেছি। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি’।

সূত্র: কালের কণ্ঠ