সিল্কসিটিনিউজ ডেস্ক :

চকোলেট
চকোলেট ও তার থেকে তৈরি যেকোনো পানীয় বা মিষ্টান্ন মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে। চকোলেটে থাকা ক্যাফেইন ও ট্যানিন জাতীয় উপাদান এই সমস্যা তীব্র করে তোলে।
অতিরিক্ত লবণযুক্ত খাবার
নোনতা খাবারে থাকা সোডিয়াম মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে।
অ্যালকোহল
অ্যালকোহল বিশেষ করে রেড ওয়াইন, মাইগ্রেনের অন্যতম বড় ট্রিগার। গবেষণা বলছে, প্রায় ৩৫ শতাংশ মানুষ মাইগ্রেনের ব্যথায় ভোগেন অতিরিক্ত মদ্যপানের কারণে।
মিষ্টি ও চিনি-যুক্ত খাবার
চিনি বা মিষ্টি জাতীয় খাবার রক্তে শর্করার তারতম্য ঘটিয়ে মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে। তাই মিষ্টিজাতীয় খাবার ও পানীয় এড়িয়ে চলাই ভালো।
অতিরিক্ত চা বা কফি খেলে মাইগ্রেনের প্রবণতা বেড়ে যায়। ক্যাফেইন মাথাব্যথার একটি প্রধান কারণ হতে পারে। দিনে মাত্রাতিরিক্ত ক্যাফেইন গ্রহণ মাইগ্রেনকে তীব্র করে তোলে।









