সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

মহাসকড়ের পাশে পড়ে থাকা যুবকের লাশ

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২৩১ মিনিট পড়া
মহাসকড়ের পাশে পড়ে থাকা যুবকের লাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (২৮) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। দুপুরে এরিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায় নি।

পুলিশের ধারণা, অজ্ঞাত ওই যুবক মানষিক ভারসাম্যহীন। মধ্যরাতে মহাসড়ক দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত কোন মোটরযান ওই যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাত্রিকালীন ডিউটিরত টহল পুলিশ মহাসড়কে চেকিং করাকালীন সময় উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থল যান। তারা গিয়ে নিহত যুবকের মাথা থেতলানো এবং বাম পায়ে দুর্ঘটনার  চিহ্ন দেখতে পান। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নিহত যুবকের মরদেহের পরিচয় জানার জন্য বগুড়া পিবিআই  টিমকে অবহিত করা হয়েছে। সকালে পিবিআই টিম ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে। তবে দুপুর পর্যন্ত পরিচয় পাওয়া যায় নি।