সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

মহাদেবপুরে মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
মহাদেবপুরে মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে তারেক হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক হোসেন মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে সেলাই মেশিনের কাজ করতো। প্রতিদিনের মতো সে নওহাটা মোড় থেকে কাজ শেষ করে মোটসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভিমপুর ইউপির রসুলপুর গ্রামীন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তালগাছের সাথে ধাক্কা লাগে।
এ সময় ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।