সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মসুলের প্রধান সরকারি কার্যালয় ইরাকি সেনাদের দখলে

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৭২ মিনিট পড়া
মসুলের প্রধান সরকারি কার্যালয় ইরাকি সেনাদের দখলে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের মসুলের প্রধান সরকারি কার্যালয় ফের দখলে নেওয়ার দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। ইরাকের এই শহরটিই জঙ্গি সংগঠন আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে স্বীকৃত। গত জানুয়ারিতে শহরটির পূর্বাঞ্চল আইসের দখলমুক্ত করে ইরাকি বাহিনী। মঙ্গলবার (৭ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

 
খবরে বলা হয়, ইরাকের মসুল শহরকে আইএসের দখলমুক্ত করতে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে সরকারি বাহিনী। এরই অংশ হিসেবে মঙ্গলবার মসুলের প্রধান সরকারি কার্যালয় নিজেদের দখলে নিতে সমর্থ হয়েছে তারা। এদিন সরকারি ওই ভবনে হঠাৎ তীব্র হামলা চালানো হয়। এতে ভবনটির বেশিরভাগ অংশ ধসে পড়লেও ভবনটির দখল নেওয়াকে কৌশলগত দিক থেকে এবং প্রতীকী অর্থে ইরাকি বাহিনীর বিজয় বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে মসুলে এসে সেনাবাহিনীর নেতাদের সঙ্গে দেখাও করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

 
মসুলের ওই এলাকার স্থানীয় বেসামরিক নাগরিকরা বলছেন, ১৯ ফেব্রুয়ারি থেকে এই এলাকায় অভিযান শুরুর পর থেকে এদিনই সবচেয়ে বেশি গোলাগুলি ও বিস্ফোরণ ঘটেছে।

 
মসুলের প্রধান সরকারি দখলে নিতে সমর্থ হলেও এখানে সরকারি বাহিনীর সঙ্গে আইএসের তীব্র লড়াই হয়। ইরাকি ফেডারেল পুলিশের সার্জেন্ট আজম ইব্রাহিম মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, তার নেতৃত্বাধীন দলটিই প্রথম সরকারি ভবনটিতে হামলা চালায়। তবে আইএসের প্রতিরোধের মুখে পিছু হটতে হয় তাদের। পরে বাকিদের সহায়তায় শেষ পর্যন্ত দখল করা হয় ভবনটি।

 
এদিকে, ২০১৪ সালে মসুল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর আইএস পশ্চিম মসুলের একটি জাদুঘরে লুটপাট চালিয়েছিল। মঙ্গলবার সকালে সেই জাদুঘরও নিজেদের দখলে নিতে সমর্থ হয় ইরাকি বাহিনী।
এর আগে রবিবার থেকে এই অঞ্চলে অভিযান শুরু করে ইরাকি বাহিনী।

সূত্র: বাংলা ট্রিবিউন