সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মসুলের গুরুত্বপূর্ণ সেতু উদ্ধার করেছে ইরাকি বাহিনী

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মসুলের গুরুত্বপূর্ণ সেতু উদ্ধার করেছে ইরাকি বাহিনী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মসুলের ধ্বংস হওয়া একটি সেতু পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী। গত সোমবার দখলে নেওয়া এ সেতুটি টাইগ্রিস নদীর দুই প্রান্তের বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়াবে মনে করছে তারা। অবশ্য এরই মধ্যে ওই সেতু ব্যবহার করে আইএসের হাত থেকে বাঁচতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিরাপদ স্থানে চলে গেছে।

 

মার্কিন সমর্থিত সেনাবাহিনী ও পুলিশ বাহিনী জনবহুল এ পশ্চিমের শহরে বেশ এগিয়ে গেছে। রাস্তায় কঠিন লড়াইকে মোকাবিলা করে তারা মসুলের দক্ষিণাঞ্চলের ওই সেতু দখলে নেওয়ার ঘোষণা দেয়।

 

সেতুটি সংস্কার করা হলে পূর্বাঞ্চল থেকে বিভিন্ন ধরনের সরবরাহের কাজ আরও সুবিধাজনক হবে মনে করছে সেনাবাহিনী।

 

প্রায় ১০০ দিনের লড়াই শেষে গত জানুয়ারিতে পূর্ব মসুল দখলে নেয় ইরাকি বাহিনী। এর পর টাইগ্রিসের মসুলের পশ্চিমে অবস্থিত স্থানে এক সপ্তাহ আগে আক্রমণ শুরু করে তারা।

 

সেতু দিয়ে পার হওয়া হাজারখানেক বেসামরিক নাগরিকরা সোমবার সকালেই কাউন্টার টেরোরিজম সার্ভিসের (সিটিএস) ক্লিনিকে পৌঁছায়। মরুভূমিতে অন্তত এক ঘণ্টা হেটে সরকার নিয়ন্ত্রিত এলাকায় পা রাখে তারা। একই সঙ্গে তারা আইএসের সদস্য যে নয় এটাও নিশ্চিতে পরীক্ষা দিতে হয় তাদের।

সূত্র: বাংলা ট্রিবিউন