সিল্কসিটিনিউজ ডেস্ক :
পবিত্র রমজান মাসে গোটা বিশ্বের মসজিদগুলোতে ও মুসলমানদের ঘরে ঘরে কুরআন তিলাওয়াত করতে শোনা যায়। বিশেষ করে রমজানের ‘মুকাবেলে’ অনুষ্ঠান মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য। একাধিক ব্যক্তির একে অন্যকে কুরআন তিলাওয়াত করে শোনানোর এক বিশেষ পদ্ধতিই হচ্ছে মুকাবেলে। আর ৯০০ বছর ধরে এই পদ্ধতিই চালু রয়েছে তুরস্কের ঐতিহাসিক সালাহউদ্দিন আইয়ুবী মসজিদে। খবর ডেইলি সাবাহর।
১১৮৫ সালে নির্মিত মসজিদের প্রবেশপথের শিলালিপি অনুসারে, পবিত্র রমজান মাসে দুপুর ও বিকালের (জোহর ও আসর) নামাজের পর মসজিদে মুকাবেলে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদের (সা.) সুন্নাহের ওপর ভিত্তি করে এই ঐতিহ্য ধরে রেখেছেন।

মুকাবেলের সময় ইবাদতকারীরা কোরআন তিলাওয়াত অনুসরণ করেন ও যারা তিলাওয়াত জানেন না তারা আয়াত পাঠ করা শোনেন।
সূত্র: যুগান্তর










