সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : আমাদের এলাকায় জানাজা পড়ার জন্য নির্দিষ্ট ময়দান না থাকায় বাধ্য হয়ে মসজিদেই জানাজা পড়তে হয়। সে ক্ষেত্রে এলাকাবাসী চাইছে মসজিদের মিহরাবের সামনের দিকে ছোট একটি জায়গা জানাজার জন্য ফাঁকা রেখে স্থায়ীভাবে ওই ফাঁকা জায়গায় সাদা কাচ স্থাপন করে দিতে। এখন প্রশ্ন হলো, লাশ যদি মসজিদের বাইরে থাকে আর ইমাম মসজিদের ভেতরে মিহরাবে ওই কাচ দিয়ে লাশ দেখে নামাজ পড়ায় তাহলে জানাজা সহিহ হবে কি না? ওই কাচ কি দেয়ালের অন্তর্ভুক্ত হবে? দলিলসহ জানাবেন।
-জুবাইর সাইফুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে মাঝখানে কাচের পার্টিশন থাকলেও ইমাম সাহেব লাশের বরাবর দাঁড়ালে জানাজার নামাজ শুদ্ধ হয়ে যাবে।
তবে মসজিদের বাইরে জানাজার নামাজ পড়ার মতো উপযুক্ত জায়গা পাওয়া গেলে যৌক্তিক কারণ ছাড়া মসজিদে জানাজা পড়া মাকরুহ। (আদ্দুররুল মুখতার : ২/২০৮, রাদ্দুল মুহতার : ২/২০৯, হাশিয়াতু তাহত্বভি : ১/৩৮২, আল বাহরুর রায়েক : ১/৬৩৪)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।









