সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মশা মারতে কামান নয়, আসছে অত্যাধুনিক প্রযুক্তি

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
মশা মারতে কামান নয়, আসছে অত্যাধুনিক প্রযুক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মশা মারতে কামান নয়, ‘স্মার্ট মস্কুইটো ডেনসিটি সিস্টেম’ নামে এক ধরনের অপটিক্যাল সেন্সর নিয়ে আসছে ভারত। এই সেন্সরের মাধ্যমে মশার প্রজননস্থল, প্রজাতি ও ঘনত্ব সম্পর্কে তথ্য চলে আসবে কর্তৃপক্ষের কাছে।

এরইমধ্যে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব ভারত সরকারের সংশ্লিস্ট মন্ত্রণালয়ে চলে গেছে।

প্রস্তাব উত্থাপনকারী সংস্থার তথ্য মতে, মশা খুব বেশি জ্বালাতন করছে এমন এলাকাগুলোতে এই অপটিক্যাল সেন্সর বসান হবে। সেন্সরের মাধ্যমে পাওয়া যাবে ওই এলাকায় মশার প্রজননস্থল, ঘনত্ব ও প্রজাতি সম্পর্কে তথ্য।

ফলে প্রয়োজন বিচার করে মশক নিধনে স্প্রে’র ধরনও বদল করা যাবে। ওই পদ্ধতিতে একদিকে যেমন খরচ কমবে সরকারের, অন্যদিকে মশা নিধনের ক্ষেত্রেও ওষুধের কার্যকারিতা বাড়বে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের ৯৫ শতাংশ নাগরিক ম্যালেরিয়া প্রবণ এলাকায় বাস করেন। সারাবিশ্বে ম্যালেরিয়াতে যত মৃত্যু হয়, তার ৫ শতাংশই হয় ভারতে।

এছাড়াও মশাবাহিত ভাইরাস ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সমস্যাও প্রকট ভারতে। মশা নিধনে আধুনিক প্রযুক্তি ব্যবহার হলে এই পতঙ্গবাহিত রোগ অনেকটাই কমতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের।

এখন অপেক্ষা ভারত সরকারের সবুজ সংকেতের। তারপরই শুরু হতে পারে অত্যাধুনিক এই প্রযুক্তিতে মশা নিধন।

সূত্র : বাংলানিউজ