পাবনা

মধু চক্রের’ আলোচিত সদস্য রাকা আটক

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

পাবনার চাটমোহর উপজেলায় আলোচিত ‘মধু চক্রের’ অন্যতম সদস্য নিশাত আনজুম রাইয়ান ওরফে রাকাকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাবনা শহরের হেমায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাকা চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের রতন আলীর মেয়ে।

সম্প্রতি পাবনার চাটমোহরে মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন-বিক্রি, বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইলসহ বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

পরে এসব চক্রের সদস্যদের আটক করে শাস্তির জন্য চাটমোহরের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র-জনতা গত ৩০ আগস্ট সকাল এবং বিকেলে চাটমোহর থানা বাজার ও নতুন বাজার খেয়াঘাট এলাকায় মানববন্ধন করেন। এছাড়া একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

বিষয়টি নিয়ে চাটমোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা দেয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে অভিযান চালায়।

পরে ৩০ আগস্ট রাত ৩টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধুচক্রের অন্যতম প্রধান নারী সদস্য রাকাকে আটক করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, মেয়েটির বয়স বিবেচনায় সে শিশু পর্যায়ে পরে। বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।