নন্দীগ্রাম প্রতিনিধি:
মতামত ছাড়াই নন্দীগ্রাম পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বিএনরি সভাপতি নিযুক্ত করা ও রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বিকার করে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস সাত্তার নামের এক ব্যাক্তি।
তিনি বগুড়ার নন্দীগ্রামে দলিল লেখক সমিতির আহ্বায়ক। আজ মঙ্গলবার দুপুরে সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপস্থিত সাংবাদিকদের সামনে দলিল লেখক সমিতির আহ্বায়ক আব্দুস সাত্তার তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার লিখিত বলেন, আমি পেশা একজন দলিল লেখক। দীর্ঘ ৩০ বছর যাবৎ অতান্ত সুনামের সহিত দলিল লেখার কাজ করে আসছি। এছাড়াও আমি আমার সংসারিক বিভিন্ন কাজে নিয়োজিত থাকি। আমি সরকার বা রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত নেই। এবং কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। তবে বিগত সময়ে আমার মতামত ছাড়াই নন্দীগ্রাম পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বিএনরি সভাপতি নিযুক্ত করা হয় আমাকে। বিষয়টি আমাকে জানালে হলে আমি এ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করি। এবং দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে লিখিত আবেদন করি। আমি বিএনপির দলীয় কোন মিছিল মিটিং এ অংশগ্রহণ করিনি এবং ভবিষ্যতেও অংশগ্রহণ করার কোন ইচ্ছা নেই।
আমি বর্তমানে নন্দীগ্রাম দলিল লেখক সমিতির আহ্বায়কের দায়িত্ব পালন করছি। সকলে নিকট দোয়া চাই যেন সফল ভাবে এ দায়িত্ব পালন করতে পারি।
এসময় দলিল লেখক আবুল কাশেম, বাচ্চু আহম্মেদ, খায়রুল ইসলাম, আফজাল হোসেন, শাহ আলম, আব্দুল মান্নান, ইমরান হোসেন, আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
স/অ










