সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

মওদুদ-রিজভী যত কথা বলবে বিএনপির তত ভোট কমবে

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
মওদুদ-রিজভী যত কথা বলবে বিএনপির তত ভোট কমবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যত বেশি কথা বলবে তাদের দলের ভোট তত কমবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে দেশ অশান্ত করার ক্ষেত্র তৈরি করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে সেদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভা সফল করতে এ আলোচনা সভা ডাকা হয়েছিল।

কাদের বলেন, ‘আমরা আরো সতর্ক, রাজনৈতিকভাবে সংগঠিত এবং আইনপ্রয়োগকারী সংস্থাও আগের চেয়ে তৎপর। যে কারণে এই অপশক্তি সাহস পাচ্ছে না ওই হাইকোর্টের সামনে ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর। সাহস তাদের নেই, এই জন্য কৌশল নিয়েছে—শান্তিপূর্ণ আন্দোলন। শান্তিপূর্ণ আন্দোলন না অশান্তি সৃষ্টির জন্য ক্ষেত্র তৈরি করছেন আস্তে আস্তে?’

বিএনপিকে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির কারণে প্রতিদিন বিএনপির ১০ লাখ ভোট কমে, আর আওয়ামী লীগের ১০ লাখ ভোট বাড়ে।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘মওদুদ আহমদ এবং রিজভী—এই দুটা যত বেশি কথা বলবে বিএনপির ভোট তত কমবে। এজন্য আমরা বলি যে, এরা অন্যায় করুক, অপরাধ করুক, যত বেশি বাজে কথা বলুক এদেরকে গ্রেপ্তার করা দরকার নেই। এরা বাইরে থাকুক।

জঙ্গিবাদের পেছনে বিএনপি-জামায়াত জড়িত আছে মন্তব্য করে ওবায়দুল কাদের জানান, এ কারণেই দেশে জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল হয়নি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন) তারেক রহমানসহ আর পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরোনো কারাগারকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা দিয়ে তাঁকে সেখানে বন্দি রাখা হয়েছে।

রায়ের পর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান, অনশন, মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপি।