রাজশাহী

ভোট পুন:গণনায় পুঠিয়ায় পৌর মেয়র হলেন আ’লীগ নেতা রবি

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনের নির্বাচনী মামলায় নির্বাচনী ট্রাইবুনাল ভোট পুন: গণনায় আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী  রবিউল ইসলাম রবিকে ৫৯ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত ২৪ নভেম্বর নির্বাচনী ট্রাইবুনাল রাজশাহীর বিচারক গোলাম কবির এ আদেশ প্রদান করেন।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর পুঠিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী রবিউল ইসলাম রবি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রবিউল ইসলাম রবি বাদি হয়ে নির্বাচনী ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৪/১৬। মামলায় বিবাদী বর্তমান ধানের শীষ প্রতীকের মেয়র আসাদুল হক ও বাদী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রবিউল ইসলাম রবি হলফপূর্বক জবাববন্দী প্রদান করেন।
উভয় প্রার্থীই ভোট পুন:গণনার ফলাফল মেনে নিবেন বলেও হলফনামায় উল্লেখ করা হয়। ভোট পুন:গণনায় উভয়পক্ষের আইনজীবি ও আদালতের বিচারকের উপস্থিতিতে সীলগালাকৃত ব্যালট বাক্স খুলে পুন:গণনা করা হয়।

15310177_598225650386066_2089343692_n-copy

গত ২৪ নভেম্বর ২০১৬ ইং তারিখে ভোট পুন:গণনা শেষে মোট বৈধ ভোটারের সংখ্যা ১১ হাজার ৫৫১টি। অবৈধ ভোটের সংখ্যা ৪৫২টি। ভোট পুন:গণনায় উভয় পক্ষ ও তাদের নিয়োজিত কৌশলীদের উপস্থিতিতে ভোট পুন:গণনায় দরখাস্তকারী রবিউল ইসলাম রবির নৌকা প্রতীক ৪ হাজার ১ শত ৪২ ভোট পেয়েছেন। প্রতিপক্ষ ধানের শীষ প্রতীকের আসাদুল হক ৪ হাজার ৮৩ টি ভোট পেয়েছেন। ৫৯ ভোটে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে।

ভোট গন:গণনার দিন দরখাস্তকারী নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে ৫ জন আইনজীবি উপস্থিত ছিলেন। তারা হলেন- অ্যাডভোকেট এজাজুল হক মানু, আহসান হাবীব রঞ্জু, আতাউর রহমান, একেএম মাসুদুল হক ও আনজু মনোয়ার খাতুন লিপি হাজিরা দেন।
প্রতিপক্ষ ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র আসাদুল হকের পক্ষে ৫ জন আইনজীবী হাজিরা দেন। তারা হলেন- অ্যাডভোকেট  আসাদুল হক,  আ: সাত্তার, কামরুজ্জামান বকুল ও  আব্দুল হামিদ।
গত ২৪ নভেম্বর বিচারক মামলার আদেশে বিচারক নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রবিউল ইসলাম রবিকে মেয়র হিসেবে ৫৯ ভোটে বিজয়ী করেন। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের নিকট অবিলম্বে প্রেরণ করার নিদের্শ প্রদান করেন আদালত।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পুঠিয়া পৌরসভার মেয়র নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে  আসাদুল হক ২৭১ ভোটে বিজয়ী হন।
স/শ