সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ভোট চুরির অভিযোগ নিয়ে সিনেট ভবন অভিমুখে ছাত্রদল

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
ভোট চুরির অভিযোগ নিয়ে সিনেট ভবন অভিমুখে ছাত্রদল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোট চুরির অভিযোগ নিয়ে সিনেট ভবনে অভিমুখে গিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় তারা সিনেট অভিমুখে যায়। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী বেশকিছু অভিযোগ তুলে ধরেন। আবিদ বলেন, ‘এই নির্বাচনে কারচুপি হবে আমি কল্পনাও করতে পারিনি।

যে ক্ষেত্রে কারচুপি হয়েছে আমরা নির্বাচন কমিশনকে বলছি প্রোপার ইনভেস্টিগেশন ছাড়া এই ফলাফলকে আমরা সন্দিহান প্রকাশ করছি। কারণ এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি।’

আবিদের এই বক্তব্যের পর ছাত্রদলের নেতাকর্মীরা সিনেট ভবন অভিমুখে যায়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নির্বাচন সংশ্লিষ্টদের শিবিরের পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার।

তিনি বলেন, ‘আগে থেকে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হয়েছে।’

এদিকে ছাত্রদল সভাপতি বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ছাত্রদল আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব। আমরা আনুষ্ঠানিকভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা উচ্চপদে রয়েছেন, তারা পুরোপুরি জামাত দ্বারা নিয়ন্ত্রিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি জামাত দ্বারা নিয়ন্ত্রিত, আজকে আমরা আমাদের বক্তব্য দিয়ে গেলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয়রা জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত ও জামায়াতের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।’