সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

ভোট করতে পারছেন না হিরো আলম

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
ভোট করতে পারছেন না হিরো আলম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচন করতে পারছেন না আলোচিত মডেল-অভিনেতা হিরো আলম। তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন।

তার প্রকৃত নাম আশরাফুল ইসলাম। মিউজিক ভিডিওর সুবাদে তিনি হিরো আলম খ্যাতি পান।

নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন হিরো আলমের মনোনয়ন অবৈধ ঘোষণার বিষয়ে বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষরসংবলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’

গত বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

হিরো আলমের নির্বাচনী অভিজ্ঞতা এটিই প্রথম নয়। এর আগে স্থানীয় নির্বাচনে অংশ নেন এ মডেল।

জাতীয় নির্বাচনে কেন অংশ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম। সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচন করছি।

নিজের আর্থিক অসচ্ছলতার কথা স্বীকার করেন হিরো আলম। তিনি বলেন, আমি আর্থিকভাবে মোটেও আর ১০ জনের মতো সক্ষম নই। কিন্তু মানুষের ভালোবাসা অর্জনে আমি সবার থেকে এগিয়ে। নির্বাচনে এটিই আমার বড় শক্তি।

ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম। যুগান্তর