সিল্কসিটিনিউজ ডেস্ক :
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম আরএনজেড জানিয়েছে, জাহাঙ্গীর আলম নামে ওই ব্যক্তি ২৫ বছর আগে ভুয়া পরিচয়ে দেশটিতে প্রবেশ করেন এবং দীর্ঘদিন ‘ভাই সেজে’ বসবাস করেন।

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসার আগে তিনি ১৯৯০-এর দশকে জাপানে ছিলেন।
তারপরও অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট শুক্রবার এক রায়ে জাহাঙ্গীরকে ২৯টি অপরাধে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। আদালতের ভাষায়, ‘এটি ছিল অত্যন্ত পরিকল্পিত ও জটিল একটি জালিয়াতি।
আনুমানিক ৫০ বছর বয়সী জাহাঙ্গীরের প্রকৃত বয়স কিংবা পুরো পরিচয় এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী জন আলম নামের এক ব্যক্তির বড় ভাই।
জাল পরিচয়ে তিনি দীর্ঘদিন নিউজিল্যান্ডের নাগরিক হিসেবে বসবাস করেছেন, এমনকি সরকারি সেবা এবং সুবিধাও নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
তবে তাদের ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তানকে নির্দোষ বলে ঘোষণা দিয়েছেন আদালত। কারণ, ২০০৮ সালে তিনি যখন মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে যান, তখন তার বয়স ছিল মাত্র চার বছর। তিনি এ অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না বলে বিচারক মন্তব্য করেন।










