সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

ভিয়েতনামে ২৫০০ বছরের পুরনো ব্রোঞ্জ ড্রাম উদ্ধার

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভিয়েতনামে ২৫০০ বছরের পুরনো ব্রোঞ্জ ড্রাম উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভিয়েতনামের কেন্দ্রীয় তানহ হোয়া প্রদেশে দুই থেকে আড়াই হাজার বছরের পুরনো একটি ব্রোঞ্জের ড্রাম উদ্ধার করা হয়েছে। প্রদেশের একটি ঐতিহাসিক স্থানের পাশ থেকে ড্রামটি উদ্ধার করা হয়।

 

ঘর নির্মাণের সময় ভিন লক জেলার এক বাসিন্দা ড্রামটির সন্ধান পান। ২০১১ সালে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘সিটাডেল ‍অব হো ডাইনেস্টি’ থেকে জেলার দূরত্ব এক কিলোমিটারের খানিক বেশি।

 

মূল্যবান ও অত্যাধুনিক সাজসজ্জার ব্রোঞ্জের ড্রামটি ‘হিগার আই’ টাইপের। তবে অরক্ষিত অবস্থায় থাকার কারণে এর কিছু অংশ ভেঙে গেছে। ড্রামটি প্রস্থে ৫৯ সেন্টিমিটার এবং উচ্চতায় ৪৩ সেন্টিমিটার।

 

খ্রিস্ট জন্মের ৬শ’ বছর পূর্বে অথবা তৃতীয় শতকের আগে ভিয়েতনামের রেড রিভায় উপত্যকায় ডং সং সংস্কৃতিতে মানুষজন এ ধরনের ড্রাম তৈরি করতো। ধাতুর শৈল্পিক কারুকাজের এটি একটি অনন্য উদাহরণ।

সূত্র: বিবিসি বাংলা