নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সীমান্তে পাচারের সময় দুই ভারতীয় মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।
আজ সোমবার সকালে পৃথক দুইটি অভিযানে চর মাজারদিয়া পশ্চিম পাড়া ও চর মাজারদিয়া গ্রামীণ টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে এ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর মাজারদিয়ার ও নগরীর রাজপাড়া থানার চর মাজারদিয়া পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ২টি ভারতীয় মটরসাইকেল (APPACHE ১৬০ সিসি এবং HONDA OPTIMAX ১২৫ সিসি) আটক করা হয়।
আটককৃত মোটরসাইকেলের সিজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। এবং টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা।
আটককৃত মোটরসাইকেল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স/আ










