সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ভারতে ১০-বছর বয়সী মেয়েকে ‘বলিদানের’ অভিযোগ

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া
ভারতে ১০-বছর বয়সী মেয়েকে ‘বলিদানের’ অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মানুষ বলিদানের অভিযোগ উঠেছে।

পুলিশ বলছে, ১০-বছর বয়সী এক কিশোরীকে বলি দেয়ার অভিযোগে তারা তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

 

পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির ‘রোগমুক্তির’ উদ্দেশ্য নিয়ে এক ওঝার পরামর্শে এই হত্যাকাণ্ড চালানো হয়।

 

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রামনগর জেলায়।

 

পুলিশ ঐ রোগীর ভাই এবং বোনকে আটক করেছে। পাশাপাশি, ঐ কিশোরীকে অপহরণের জন্য ১৭-বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে।

 

কর্মকর্তারা বলছেন, ঐ ওঝা এই ভাই-বোনকে বলেছিল যে পক্ষাঘাতের কারণ যাদু-টোনা, এবং এর প্রভাব কাটিয়ে ওঠার একমাত্র পথ হচ্ছে মানুষ বলিদান।

 

একটি ব্যাগের মধ্যে ঐ কিশোরীর মৃতদেহ আবিষ্কারের পর মহল্লার স্থানীয় বাসিন্দারা এই খুন সম্পর্কে জানতে পারেন।

 

তারা ব্যাগের মধ্যে যাদু-টোনা করার উপকরণও দেখতে পান।

সূত্র: বিবিসি বাংলা