সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ভারতে রাম জন্মভূমিবিরোধী মুসলিম নেতা সৈয়দ সাহাবুদ্দিন মারা গেছেন

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ভারতে রাম জন্মভূমিবিরোধী মুসলিম নেতা সৈয়দ সাহাবুদ্দিন মারা গেছেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের প্রভাবশালী এক মুসলিম নেতা সৈয়দ সাহাবুদ্দিন আজ সকালে দীর্ঘ রোগভোগের পরে মারা গেছেন।

প্রাক্তন কূটনৈতিক ও তিনবারের সংসদ সদস্য মি. সাহাবুদ্দিনের বয়স হয়েছিল ৮২ বছর।

 

সালমান রুশদির লেখা ‘স্যাটানিক ভার্সেস’ ভারতে নিষিদ্ধ করার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

 

রাম-জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কেও তিনি মুসলমান সমাজের পক্ষে অন্যতম শীর্ষ নেতা ছিলেন প্রাক্তন এই কূটনৈতিক।

তার জন্ম ১৯৩৫ সালে বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী) রাঁচিতে। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় সারা রাজ্যে প্রথম হওয়া মি. সাহাবুদ্দিন যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে।

 

কিন্তু চাকরি ছেড়ে ৭০-এর দশকে রাজনীতিতে যোগ দেন তিনি।

 

বিহারের কিষণগঞ্জ থেকে তিনবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

তবে ১৯৮৮ সালে সালমান রুশদির লেখা ‘দা স্যাটানিক ভার্সেস’ বইটি নিষিদ্ধ করার দাবী তুলে তিনি প্রথম বিশ্বব্যাপী প্রচারের আলোয় আসেন।

 

ভারতই প্রথম দেশ, যেখানে মি. সাহাবুদ্দিনের চাপে পড়েই সরকার ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করেছিল। তারপরে ইরান নিষেধাজ্ঞা জারী করে।

 

বহুল চর্চিত শাহ বানো মামলা নিয়েও সরব ছিলেন মি. সাহাবুদ্দিন। ওই মামলাটি আদতে ছিল এক তালাকপ্রাপ্ত মুসলিম নারীর খোরপোষের মামলা, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল মিসেস বানোর পক্ষে।

কিন্তু রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার মি. সাহাবুদ্দিনসহ মুসলমান সমাজের একাংশের চাপে সেই রায়কে উল্টে দিতে নতুন আইন করেছিল।

 

অযোধ্যার রাম-জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে বিতর্কেও দীর্ঘদিন মুসলমান সমাজের নেতৃত্ব দিয়েছেন সৈয়দ সাহাবুদ্দিন। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির প্রধান ছিলেন তিনি।

 

নয়ডার একটি হাসপাতালে আজ সকালে মৃত্যুর পরে দিল্লির নিজামুদ্দিন এলাকায় দাফন করা হয়েছে সৈয়দ সাহাবুদ্দিনকে।

সূত্র: বিবিসি বাংলা