আন্তর্জাতিক

ভারতে মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিল্লীতে কয়েক মাস আগে বেড়াতে আসা এক মার্কিন পর্যটককে গণ-ধর্ষণ করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে একজন টুরিস্ট গাইড, একজন গাড়িচালক, একজন পরিচ্ছন্ন কর্মী এবং একজন হোটেল কর্মী।013647rape_kalerkantho_pic

গত এপ্রিল মাসে ভারত সফরের সময় দিল্লীর একটি পাঁচ তারকা হোটেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

ওই পর্যটক এ মাসের গোড়ার দিকে ভারতে ফিরে আসেন ধর্ষিত হওয়ার প্রমাণ দিতে।

তিনি বলেন, ওই হোটেলে অবস্থান করার সময় নেশার দ্রব্য খাইয়ে সেখানেই তাকে গণ-ধর্ষণ করে এই টুরিস্ট গাইড ও তার সহযোগীরা।

ভারতে বেড়াতে আসা বিদেশী পর্যটকদেরকে যৌন হয়রানী করবার সাম্প্রতিকতম ঘটনা এটি।

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরণের যৌন সহিংসতা বন্ধ করবার চেষ্টা চালানো হলেও ধারাবাহিকভাবেই বিদেশী পর্যটকেরা যৌন হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে।

সূত্র: বিবিসি বাংলা