সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর এলাকায় অমিত মুখার্জি নামে বাংলাদেশি শিক্ষার্থীর কাছ থেকে ডলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরই মধ্যে পেট্রাপোল স্থলবন্দরে থানার পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে।
গ্েৰফতারকৃত অভিযুক্তর নাম আপন মণ্ডল। তার বাড়ি পেট্রাপোল স্থলবন্দর অঞ্চলে। এই ঘটনার পর ওই এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে ও বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ভারতের শিবাজি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শেষ করে গত ৯ ফেব্রুয়ারি ভারতে অধ্যায়নরত অমিত দেশে ফিরছিলেন। পেট্রাপোল স্থলবন্দরে আসার পর মুদ্রা বিনিময় কেন্দ্রে মুদ্রা বিনিময় করে দেওয়া হবে বলে তাকে ডাকা হয়। প্রস্তাবে রাজি অমিত তার কাছে থাকা ৩০০ ডলার দিতেই, অভিযুক্ত আপন দৌড়ে পালিয়ে যায়।
এরপর বাংলাদেশি ওই ছাত্র পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে আপন মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
পেট্রোপোল স্থলবন্দরের পুলিশ জানিয়েছে, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে ১২৬, ১১৫, ৩৫১ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে আদালতের কাছে আপন মণ্ডলকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
সূত্র: জাগো নিউজ










