সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ভারতে নম্বর ছাড়াই মোবাইল রিচার্জ

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভারতে নম্বর ছাড়াই মোবাইল রিচার্জ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে চালু হলো ফোন নম্বর না জানিয়েই অর্থ রিচার্জের সুবিধা। গ্রাহকদের গোপনীয়তার কথা মাথায় রেখে এই ব্যবস্থা চালু করলো ভোডাফোন।

 

ফোন কোম্পানিটি থেকে জানানো হয়েছে, অনেক সময় রিচার্জ করতে গিয়ে নম্বর ফাঁস হয়ে যায়। এতে নিরাপত্তা ঝুঁকি যেমন থাকে তেমনি অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন গ্রাহকরা। সে বিষয়টির কথা মাথায় রেখেই এমন অভিনব সিদ্ধান্ত; যার নাম দেওয়া হয়েছে রিচার্জ মোড বা পিআরএম।

 

প্রাথমিকভাবে শুধু পশ্চিমবঙ্গ রাজ্যেই এই সুবিধা চালু হচ্ছে।

 

তারা আরও জানায়, এই সার্ভিস পেতে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। শুধুমাত্র একটি এসএমএস পাঠালেই কাজ হবে। এসএমএসে লিখতে হবে প্রাইভেট এবং নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যা দোকানে দেখিয়ে টাকা ভরা যাবে।

সূত্র: বাংলা নিউজ