সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ভারতে এবার প্লেনের ভেতর দুই এয়ার হোস্টেসের শ্লীলতাহানি

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভারতে এবার প্লেনের ভেতর দুই এয়ার হোস্টেসের শ্লীলতাহানি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে প্লেনে নারী ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা নতুন নয়। এবার দেশটির মুম্বাই-নাগপুর রুটের একটি ফ্লাইটে দুই এয়ার হোস্টেসের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ২৩ বছর বয়সী আকাশ গুপ্ত নামে এক তরুণ যাত্রীর বিরুদ্ধে এ শ্লীলতাহানির অভিযোগ উঠে।

 

ওই তরুণ হার্ডওয়্যার ব্যবসায়ী। সম্প্রতি যাত্রী হয়ে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভ্রমণের সময় মাতাল অবস্থায় দুই এয়ারহোস্টেসের শ্লীলতাহানি ঘটান তিনি। ওই দুই এয়ার হোস্টেস ফ্লাইটটির পাইলটের কাছে লিখিত অভিযোগ করলে এ তথ্য জানা যায়।

 

এ ঘটনায় অভিযুক্ত আকাশ গুপ্তকে গ্রেফতার করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান ফ্লাইটের ক্যাপ্টেন গোপাল সিং মোহন সিং।

সূত্র: বাংলা নিউজ