সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ভারতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন জাকির নায়েক

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ভারতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন জাকির নায়েক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানিলন্ডারিং মামলায় জবানবন্দি দিতে ভারতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। অর্থনৈতিক আইন বাস্তবায়ন এবং দুর্নীতিবিরোধী বিভাগ এনফোর্সমেন্ট ডিরক্টরেটকে (ইডি) তিনি জানিয়েছেন, ভারতে এসে নয়, বরং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই মামলার জবানবন্দি দিতে রাজী আছেন। বুধবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ)  গত নভেম্বরে ভারতীয় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইআরএফের তহবিলের অর্থ পাচার এবং সেই অর্থ পিস টিভিতে সরানোর অভিযোগে গত সপ্তাহে নায়েকের সহযোগী আমির গাজদারকে গ্রেফতার করেছে ইডি। এই টিভি চ্যানেলটিতে জাকির নায়কের বক্তৃতা প্রচার করা হতো।

গত ৯ ফেব্রুয়ারি মুদ্রাপাচার মামলায় নিজের বক্তব্য দিতে নায়েককে তলব করেছিল আদালত। কিন্তু তিনি সাক্ষ্য দিতে আসেননি । বুধবার নিজের আইনজীবীর মাধ্যমে ইডিকে নায়েক জানিয়েছে, ভারতে তার জন্য বৈরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশে ফিরতে তার আরও কয়েক মাস সময় লাগবে। নায়েকের আইনজীবী  লিখিত আবেদনে বলেন, ‘আমার মক্কেল স্কাইপে বা অন্য কোনো ইলেক্ট্রনিক মাধ্যমে ইডির কাছে সাক্ষ্য দিয়ে তদন্ত কাজে সহযোগিতা করতে চান ‘

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে আইআরএফকে নিষিদ্ধ করার বিরুদ্ধে হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বাধীন বেআইনি কার্যকলাপ প্রতিরোধ (ইউএপিএ) ট্রাইবুন্যালে আপিলের যে শুনানি চলছে, তার আদেশ না দেওয়া তদন্ত কর্মকর্তাদের অপেক্ষা করতেও বলেছেন জাকির নায়েক।

গত জুলাইয়ে ঢাকায় একটি ক্যাফেতে হামলাকারীরা জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছেন বলে অভিযোগ ওঠার পর থেকে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ভারতীয় আইনশৃংখলা বাহিনী। এরপর থেকে সৌদি আরবেই অবস্থান করছেন ভারতীয় এই ধর্মপ্রচারক।

সূত্র: রাইজিংবিডি