সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয় বলছে সমকামিতা ‘ওকে’

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয় বলছে সমকামিতা ‘ওকে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এক গণবিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে সমলিঙ্গের প্রতি আকর্ষণকে তাদের ভাষায় ঠিক আছে বা ‘ওকে’ বলে বর্ণনা করা হয়েছে।

যদিও দেশটিতে সমকামিতা এখনো বেআইনিই থাকছে।

আইন সংশোধন বা পরিবর্তন ছাড়াই নতুন কম বয়েসী ছেলেমেয়েদের প্রাথমিক প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষার কিছু উপকরণে ভারতের সরকার বলছে, কম বয়েসী ছেলেমেয়েদের বিপরীত লিঙ্গ কিংবা সমলিঙ্গের কারো প্রতি আকর্ষণ বোধ করাটা স্বাভাবিক।

তবে, সম্পর্ক, তা সমলিঙ্গ কিংবা বিপরীত লিঙ্গের মধ্যে, যাই হোক না কেন, হতে হবে বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে।

সম্প্রতি বলিউডের চিত্রনির্মাতা করণ জোহর নিজেকে ‘সমকামী’ স্বীকার করে আলোচনার সৃষ্টি করেছেন

এতে আরো বলা হয়, কোন মেয়ে যদি যৌন সম্পর্ক স্থাপন করতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ না বলে, সেটাকে না বলেই বিবেচনা করতে হবে।

দেশটির ২৬ কোটিরও বেশি কমবয়েসী ছেলেমেয়েদের জন্য নতুন একগুচ্ছ শিক্ষা উপকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব নির্দেশনা দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, কোন ঘটনায় বা আবেগে ছেলে শিশু বা কিশোরদের কান্না পেলে সেটি অস্বাভাবিক নয়।

ভারতীয় উপমহাদেশে ছেলেদের কান্নাকে দুর্বলতা বা ব্যক্তিত্বের সংকট বলে তামাশা করা হয়।

সূত্র: বিবিসি