সদ্য প্রকাশিত
খেলা

ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে পরিষেবা কর না দেয়ায় নোটিশ

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে পরিষেবা কর না দেয়ায় নোটিশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে পরিষেবা কর পরিশোধ না করায় নোটিশ দিয়েছে করদপ্তর।

 

১৬ই ফেব্রুয়ারির মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে। কর দপ্তরের দাবি, প্রায় ২০ লাখ রুপি কর বাকি রয়েছে তার। এছাড়া তিনি আয়ের যথাযথ হিসাবও দেননি।

 

এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান না করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে নোটিশে। তাকে সশরীরের উপস্থিত হয়ে অথবা নিজের প্রতিনিধির মাধ্যমে এই‌ তথ্য দিতে বলা হয়েছে।

 

সার্ভিস ট্যাক্স অফিসের নোটিশ অনুসারে যদি এই সমন মেনে কাজ করা না হয় এবং ইচ্ছাকৃত-ভাবে তথ্য-প্রমাণ দিতে অপারগ হন সানিয়া, তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

নোটিশে বলা হয়, “১৯৯৪ সালের আইন অনুসারে পরিষেবা কর না দেওয়া কিংবা ফাঁকি দেওয়ার বিষয়ে তদন্তের জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে”।

সূত্র: বিবিসি বাংলা