অর্থ ও বাণিজ্য

ভারতের ঋণে কেনা বাস-ট্রাকের প্রথম চালান পেল বিআরটিসি

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের ঋণে কেনা বাস ও ট্রাকের প্রথম চালান বাংলাদেশে এসেছে। বিআরটিসি সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত প্রথম বহরে ২৯টি গাড়ি বেনাপোল এসেছে। বাসগুলো ঢাকার পথে রয়েছে।

জানা গেছে, প্রথম বহরে চারটি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ভারতের সহজ শর্তে ২০০ কোটি ডলার ঋণের আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আসতে শুরু করেছে বাংলাদেশে। বাসের মধ্যে ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা সাধারণ বাস ও ২০০টি এসি বাস আসার কথা।
দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ড।