আন্তর্জাতিক

ভারতের অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনায় নিহত ২৩, ৭টি বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের অন্ধ্রপ্রদেশে ভিজিয়ানগরম জেলার কুনেরু স্টেশনের কাছে জগদলপুর-ভূবনেশ্বর এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

 

এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৬জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়।

সূত্র: বাংলা নিউজ