সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ৮

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ৮

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার (৩২) নিহত এবং ৮ জন আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) ফরিদপুরগামী একটি বাস ও ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইট বোঝাই একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে পড়ে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনাটি মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটে। নিহত ব্যক্তি ট্রাকের হেলপারের আসনে ছিলেন, তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়েছে।