সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ভবিষ্যতের যুদ্ধাস্ত্র: চালকহীন ও রাডার ফাঁকি দেওয়া হেলিকপ্টার

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ভবিষ্যতের যুদ্ধাস্ত্র: চালকহীন ও রাডার ফাঁকি দেওয়া হেলিকপ্টার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভবিষ্যতে যুদ্ধের ময়দানে কি এমন দিন চলে আসবে, যখন সম্মুখ সমরে থাকা সেনাদের বদলে স্থান নেবে মানবহীন ড্রোন? এখুনি হয়ত তা একেবারে নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু চালকহীন ও রাডারকে ফাঁকি দিতে সক্ষম হেলিকপ্টার উন্মোচিত হওয়ার ফলে এ লক্ষ্যে এক পা এগিয়ে গেল প্রযুক্তি।

 

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে এই মানবচালকহীন হেলিকপ্টার উন্মুক্ত করা হয়েছে। যে হেলিকপ্টার রাডারের চোখও ফাঁকি দিতে পারবে। আর তা সামরিক ও বেসামরিক উভয় কাজেই লাগানো যাবে। উড়ন্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র থেকে গুলিও ছুড়তে পারবে দ্য এক্স-জিরো ওয়ান নামের এই হর্নেট ড্রোন। এতে আছে ইনফ্রারেড ক্যামেরা। হয়ত অদূর ভবিষ্যতে হলিউডের চলচ্চিত্রের শুটিংয়েও দেখা যেতে পারে এই হেলিকপ্টারকে।

সোমবার আবু ধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে এ হেলিকপ্টারটি দেখানো হয়। এটি নির্মাণ করেছে সার্বিয়ার  ইঞ্জিন ডেভলাপমেন্ট অ্যান্ড প্রোডাকশন নামের একটি কোম্পানি।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রাখা যাবে। যা সামরিক ও বেসামরিক কাজে লাগানো যাবে। এতে রয়েছে রাডার গাইডেন্স ও জ্যামিং সিস্টেম, যা যে কোনও রাডারকে ফাঁকি দিতে পারবে। এতে বসানো যাবে ফাইবার অপটিক গাইডেড মিসাইল এবং ১২.৭ এমএম মেশিন গান।

এই হেলিকপ্টারটি নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয় ২০১২ সালে। এটির বর্তমান দৈর্ঘ্য ৬.৭৫ মিটার, প্রস্থ ১.৮ মিটার এবং উচ্চতা ২.৬৫ মিটার। হেলিকপ্টারটি ঘণ্টায় ১১২ বেগে ছুটতে পারে। ১৩ হাজার ফুট উঁচুতে উড়তে পারে এবং খালি অবস্থায় ওজন ৪০০ কেজি। ৩৫০ কেজি ওজনের যন্ত্রপাতি বা অস্ত্র বহন করতে পারে। আর স্বাভাবিকভাবে ২০০ লিটার জ্বালানি ধারণ করতে পারবে এটি।

সূত্র: বাংলা ট্রিবিউন