সিল্কসিটিনিউজ ডেস্ক:
আমরা সবাই আমাদের বিশেষ বন্ধু বা বান্ধবীর সঙ্গে নানা রকম প্ল্যান বানাতে ভালবাসি। কিন্তু সেই পরিকল্পনা করতে গিয়ে যখন অন্য দিক থেকে মেসেজের উত্তর পান না, তখন মাথা তো গরম হবেই।
কিন্তু ‘মাথা গরম’ করে ক্যালিফোর্নিয়ার একুশ বছর বয়সি মজার কাণ্ড করলেন। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ছাত্রী পৌলিনা রামিজল চেয়েছিলেন তাঁর বয়ফ্রেন্ড জর্জ গিরন একটু চিকেন ও ওয়াফেল নিয়ে আসুক।

এই আবদার নিয়ে পৌলিনা মেসেজ করলেও জর্জ উত্তর দিচ্ছিলেন না। ঘণ্টাখানেক কোনও উত্তর না পেয়ে পৌলিনা নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে একটি সিনেমার কথা ভেবে ফেলেন। তৎক্ষণাৎ সেই সিনেমার ট্রেলরই তৈরি করেন পৌলিনা।
ছবিটির নাম দেন, ‘‘হোয়ার দ্য ফা** ইজ জর্জ?’’ জর্জ কোথায়? আর মিনিট খানেকের ট্রেলরটি জর্জকে পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। এবেলা










