সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

ব্যাগে মিলল ১০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২২১ মিনিট পড়া
ব্যাগে মিলল ১০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

সিল্কসিটি নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ট্রাভেল ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের ওয়াক্তিয়া মসজিদের পাশে ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি এপেক্স লেখা ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে।

যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, কষ্টিপাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর সেগুলো জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

সূত্র: কালের কন্ঠ