সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

বৃহস্পতিবার সমাবেশের অনুমতি পাওয়ার আশা বিএনপির

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৮২ মিনিট পড়া
বৃহস্পতিবার সমাবেশের অনুমতি পাওয়ার আশা বিএনপির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি বলেছে আগামী বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে তারা আশাবাদী। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ মার্চ সমাবেশের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন। জানিয়েছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি এবং সেটা আজই।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আশা করছি এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাবো। সে অনুযায়ীই এগিয়ে যাচ্ছি।আমরা এর আগেও সমাবেশের অনুমতি চাইতে বিভিন্ন সময় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির সঙ্গে কথা বলেছি কিন্তু তারা অনুমতি দেননি। এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এসেছি, আশা করি তারা অনুমতি দেবেন।
এর আগে বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বিএনপির তিন নেতা। অন্য দুই বিএনপি নেতা হলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
এদিকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে সরকারের কোনো আপত্তি নেই। জনসভা নিয়ে গোয়েন্দা তথ্য থাকায় ডিএমপি অনুমতি দেয়নি। সুবিধাজনক সময়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ ফেব্রুয়ারি এবং ১২ ও ১৯ মার্চেও একই দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তবে তিনবারই দলটিকে অনুমতি দেয়নি পুলিশ।

ইত্তেফাক